বিষয়বস্তুতে চলুন

অন্ধ সময়ের ডানা/অভয়ার প্রেম

উইকিসংকলন থেকে

অভয়ার প্রেম

তুমি তো কেঁপে কেঁপে অভয় মুদ্রার ছলে নিজেকে লুকালে,
ভেতরে ত্রাস নিয়ে নিজের হৃৎপিণ্ড বিদ্ধ করো গোপন বাসনায়।
অনন্ত কামনার পথে পথে পথফুল আত্মপ্রেমে ব্যাকুল থাকে,
এই দেখো রতিরাত বেড়ে বেড়ে চাঁদের শহরে থেমে যায়।
এই সব ভালোবাসাবাসি জন্মান্ধ সময়ের আলোর পোশাক,
তীব্র বোধের শরীরে আলোবস্ত্রে জাগুক অভয়ার প্রেমিক।