বিষয়বস্তুতে চলুন

অন্ধ সময়ের ডানা/আগামীর ভোর

উইকিসংকলন থেকে

আগামীর ভোর

এমন এক দুঃসময়ে আমাদের দিন,
রাত অনিশ্চয়তার প্রলম্বিত গহীন।
তুমি ঘুমালেও আমি জেগে অস্থির,
সূর্যকণায় নিশ্চিত জাগবে শিশির।
শিশিরের বুক থেকে আলোর স্ফূরণ
ঢেকে দেবে রক্তাক্ত ইতিহাস ক্ষরণ।
যে হৃদয় ভরে গেছে অবিশ্বাসের পুঁজে,
সে হৃদয় শুদ্ধ হবে আগামী রোদের তেজে।