অন্ধ সময়ের ডানা/আত্মঘাতী
অবয়ব
(পৃ. ১১)
আত্মঘাতী
রাজপথ খেয়ে নিচ্ছে মাটির সৌন্দর্য
নতজানু ঘাসেরা পার্কে পার্কে সমতল।
রাজপথে দানবের দল হাজারো ফ্রাঙ্কেস্টাইন
একটি গোলাপের পতনের অপেক্ষায়।
হে দানবকূল, গোলাপটি তোমার বংশীয়
নিজের হৃৎপিণ্ড খুলে দেখো ভেতরে গোলাপ।