বিষয়বস্তুতে চলুন

অন্ধ সময়ের ডানা/চলো অন্তরাশ্রমে

উইকিসংকলন থেকে

চলো অন্তরাশ্রমে

ভেতরে বিষাদনীলিমা রেখে হাঁটো
শহরের কানাগলি আড়ালে রেখে।
বিনত সন্ধ্যায় ডুবে যাও অনালোক
আড্ডায় বসে যাও জীবন মেখে।
কিছুই করো না শুধু দেখে যাও
কাটাও সময় যেন জীবন দেখাদেখি।
ভেতরে একরাশ বিষাদনীলিমা
অন্ধকারের সাথে আড় চোখাচোখি।

এই নগরে শ্বাস নাই আছে বিদিশা
ছুটাছুটি হয়েছে অনেক দিকভ্রমে।
বিষাদনীলিমা ফেলে আসি চলো
নগর ছেড়ে মায়াময় অন্তরাশ্রমে।