বিষয়বস্তুতে চলুন

অন্ধ সময়ের ডানা/ডিসেম্বর

উইকিসংকলন থেকে

ডিসেম্বর

ডিসেম্বর এলেই মনে পড়ে
তোমার মুখ
বাল্যবিবাহের সংসারে
তুমি হিমশিম।
তোমার মলিন শাড়ি
অপরিপক্ব সংসার
চাপা পড়ে উৎসবের
বহুমুখী কৌশলে।
তুমি জেগে ওঠো ডিসেম্বরে
তোমার সন্তানেরা সাময়িক
ফিরে আসে নিজেদের ঘরে
তুমি অগোছালো ধারাবাহিক।