অন্ধ সময়ের ডানা/দার্শনিক
অবয়ব
(পৃ. ২৩)
দার্শনিক
তপস্যায় থেকে থেকে যে জীবন ঘুচিয়েছ তুমি
আজন্ম ধারণাপ্রসূত জ্ঞান তোমায় বানিয়েছে মৌসুমি।
ধারণা কখনো বিজ্ঞান নয়, জ্ঞানে যাওয়ার রাস্তা মাত্র,
গন্তব্য ছাড়া আলো কই পাবা হে মৌসুমি সন্ন্যাসী?
চক্ষু মেলিয়া চাও, বিচিত্র জগতের সাথে হাঁটি হাঁটি পা পা
সামনে এগিয়ে দেখো জ্ঞানবৃক্ষ ছায়ায় মানুষ মানুষী।
তুমি যা তপস্যায় জেনেছ আজ
সবার ভেতরেই সেই জ্ঞানের বসবাস।
মানুষের ভেতরে যা নাই
তার অস্তিত্ব তোমার ভেতরেও নাই।