অন্ধ সময়ের ডানা/পুলিশ
অবয়ব
(পৃ. ১০)
পুলিশ
ছেলেবেলায় ধূলিবালিতে খেলতে গিয়ে
চামড়ায় লেগে থাকত মলিন আঘাত।
আমার দাদি গোসল করাতেন আর বলতেন
এত ক্ষত দেখে ডাকাত জ্ঞানে তোরে পুলিশে নিবে।
সেই থেকে পুলিশের প্রতি ভয়
ওরা ভালো মানুষদের ধরে নিয়ে যায়।