বিষয়বস্তুতে চলুন

অন্ধ সময়ের ডানা/পৃথিবী

উইকিসংকলন থেকে

পৃথিবী

তুমি উত্তপ্ত হয়ে ওঠো সূর্যের নিঃশ্বাসে
জল ছেড়ে দাও বাতাসে বাতাসে।
আমরা তোমাকে কেটেকুটে কলিজা ছিঁড়ে
শরীরের ভাঁজে ভাঁজে বসতি গেড়ে
খুলে নেই সবুজ পোশাক আকরিক হাড়
টেনে আনি রক্ত লবণ জীবনের দায়ভার।
দেখো বহু লক্ষ বছর ধরে আমরা আছি
তোমার ওপরে তোমাকে খেয়েই বাঁচি।