বিষয়বস্তুতে চলুন

অন্ধ সময়ের ডানা/বুদ্ধিজীবী

উইকিসংকলন থেকে

বুদ্ধিজীবী

নিজেকে উলঙ্গ করে ক্রমে ক্রমে বস্ত্র দিলে যারে,
সে তোমার সৃষ্ট পাপ, বেঁচে আছে তোমাকে উলঙ্গ করে।
হে জ্ঞানী সব মানুষের দল,
আড়াল করেছ পাপ নিজের বস্ত্র খুলে।
তুমি নগ্ন হয়ে গেলে হে বুদ্ধিজীবী,
সমাজ বস্ত্রহীন হয়ে চলে বিবস্ত্র নগরে।