বিষয়বস্তুতে চলুন

অন্ধ সময়ের ডানা/মৃত্যু এবং লাল হওয়া পাতা

উইকিসংকলন থেকে

মৃত্যু এবং লাল হওয়া পাতা

অতি বালকবেলায় শুনেছিলাম ঈশ্বরের
সিংহাসন এলাকায় বিশেষ বিশাল গাছ
অসংখ্য পাতা নিয়ে দাঁড়িয়ে আছে অবিরাম।
অসংখ্য পাতাগুলো একেকটা মানুষ জীবন,
লাল হতে হতে টুপ করে ঝরে যাওয়ার সাথে
মৃত্যুর শীতল আলিঙ্গনে মানুষেরা ঝরে যায়।
সকালে পুকুর পাড়ে জলপাই গাছের লাল
ঝরাপাতা দেখে দুঃখ হতো অনেক দুঃখ
একটি পাতা মানে একটি জীবন, একটি মানুষ।
জলপাই পাতার লাল দুঃখ আজো আমাকে
ভেতরে রক্তাক্ত করে আহত করে ভীষণ।
ইচ্ছে করে সকল পাতা সবুজ বানিয়ে দিই।