বিষয়বস্তুতে চলুন

অন্ধ সময়ের ডানা/শূন্য বিদ্যা

উইকিসংকলন থেকে

শূন্য বিদ্যা

শূন্যের সাথে যেকোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়ে যায়,
যেকোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলেও শূন্য হয়ে যায়।
অংক অথবা সংখ্যার ধারণ ক্ষমতা স্থিতিশীল সীমিত,
শূন্য মানেই ভেতরে ঢুকে যাওয়া ইচ্ছেমতো অসীমত্ব।
আসো খেলি শূন্য বিজ্ঞান অসীমের পথে যাই,
বিশাল জগতের মাঝে করি শূন্যে বসবাস।
জীবনের সব মানে বুঝে নিও শূন্য বিজ্ঞানে,
চড়া দামে আর না হোক সীমিত জীবনের চাষবাস।