বিষয়বস্তুতে চলুন

অন্ধ সময়ের ডানা/সংখ্যালঘু

উইকিসংকলন থেকে

সংখ্যালঘু

আমি এই পবিত্র মাটির পাত্র ছিলাম
আমি এই বন জঙ্গলের ইচ্ছে পাখিও ছিলাম
মুক্তির নেশায় পবিত্র মাটির সাথে খেলতে গিয়ে
ক্রমাগত তফসিলি আদিবাসী হয়ে গেলাম।
আমি আদিবাসী হয়েও খ্রীস্টান হয়ে গেলাম,
আমি খ্রীস্টান হয়ে অধিকতর সংখ্যালঘু হলাম।
রাস্তায়, বাসে, মাইক্রোবাসে যেখানেই নির্যাতিত হই
কেউ প্রতিবাদ করে না, কেউ প্রতিরোধ করে না।