অন্ধ সময়ের ডানা/সমকালীন শিল্প
অবয়ব
(পৃ. ১৯)
সমকালীন শিল্প
প্রেম যৌনতা আর নন্দনতত্ত্ব নিয়া
শিল্প করতে করতে শহীদ হয়ে যাচ্ছ,
শরীরের ভাঁজে ভাঁজে শিল্পের
রস নামে কলকল বুদবুদ।
আমি তোমার শরীর স্পর্শ করি
জল ঢালি অবিরাম প্রেমের বাতাস,
অথচ কেমন শুকিয়ে আছ মেদহীন
ছোপ ছোপ তাজা রক্ত শরীর।
যেহেতু আগেই বেচে দিয়েছ মাথা
সেহেতু শরীরই তোমার শিল্পচর্চার মাধ্যম।
তুমি শহীদ হয়ে যাচ্ছ প্রিয় শরীর
তোমার ঘাড়ের উপরে মাথা নাই।
তুমি বন্ধ্যা হয়ে যাচ্ছ ইশ্বরী পানী
তোমার নৌকায় দেবী অন্নপূর্ণা নাই।