অন্ধ সময়ের ডানা/হিরিম্বা প্রকৃতির কন্যা
অবয়ব
(পৃ. ১২)
হিরিম্বা প্রকৃতির কন্যা
হিরিম্বার প্রেমে মজে আছি ভীম
ছেড়ে এসে নিজের কৌম,
অবাক প্রতিকূলে জমে আছে
বিশ্বাস অন্ধকার সার্বভৌম।
থেকে গেছি অনায়াসে নিজের
নগরী ছেড়ে প্রকৃতির শ্বাসে,
রাক্ষস বলে যাদের জেনেছি
তারা রাক্ষস নয় ঢুকেছে বিশ্বাসে।
হিরিম্বা রাক্ষসীয় কেউ নয়
সে মহাপ্রকৃতির কন্যাসাধারণ,
জাগতিক মোহ ছাড়াই
এই বুকে প্রেম করেছে ধারণ।
হিরিম্বার প্রেমে মজে আছি ভীম
আহা প্রকৃতি মহান তোমার প্রেম।