বিষয়বস্তুতে চলুন

অমৃত (রজনীকান্ত সেন)/অতিপরিচয়ের দোষ

উইকিসংকলন থেকে

অতি পরিচয়ের দোষ।

সদা যেই বাস করে চন্দনের বনে,
চন্দনেরে সেজন ইন্ধন-তুল্য গণে।
যাহার বসতি পূত-ভাগীরথী-তীরে,
তা’র কাছে ভেদ নাই কূপ-গঙ্গা নীরে।
সুগন্ধি উদ্যানে যেই সদা করে বাস,
তার কাছে লোপ পায় পুষ্পের সুবাস।
গিরিশোভা নাহি হেরে গিরি-অধিবাসী;
অতি-পরিচয়, সম্মানীর মান-নাশী।