বিষয়বস্তুতে চলুন

অমৃত (রজনীকান্ত সেন)/অদৃষ্টের পরিহাস

উইকিসংকলন থেকে

অদৃষ্টের পরিহাস।

দীন, বৃদ্ধ পঙ্গু এক ভিক্ষা করি’ খায়,
একদিন বিধাতার কাছে অশ্ব চায়।
দৈবযোগে এক পান্থ যান সেই পথে,
রুগ্ন অশ্বশিশু ল’য়ে পড়েন বিপদে;
যুক্তি করি’, সাবধানে বাঁধি’ ল’য়ে তারে,
তু’লে দেন বাহক পঙ্গুর পিঠে ঘাড়ে।
পঙ্গু বলে, “বিধি মোরে দিল বটে ঘোড়া,
উল্টা করিয়া দিল;—কপাল যে পোড়া।”