অমৃত (রজনীকান্ত সেন)/আপেক্ষিক তুলনা
অবয়ব
(পৃ. ২৪)
আপেক্ষিক তুলনা।
সত্যের সমান বল নাহি ত্রিভুবনে;
সৎকার্য্য দানের তুল্য, না হেরি নয়নে।
ঈশ-সেবা-সম, নাই চিত্তের শোধক;
পরপীড়া তুল্য, নাই সদ্গতি-রোধক।
পর-উপকার-সম, পুণ্য নাহি আর;
পক্ষপাত-তুল্য, আর নাহি অবিচার।
স্বাস্থ্য-হীনতার সম, দুঃখ কিছু নাই;
অবাধ্য পুত্রের সম নাহিক বালাই।