অমৃত (রজনীকান্ত সেন)/আশ্রিত-সৎকার
অবয়ব
(পৃ. ৩২)
আশ্রিত-সৎকার।
সহস্র আশ্রিত-লতা কহে অশ্বত্থেরে,
“বড় ব্যথা পাই, তরু, তব কষ্ট হে’রে;
আমরা দুর্ব্বল-লতা তব গলগ্রহ,
মোদের রক্ষিতে তুমি কি যাতনা সহ!
রোদ, বৃষ্টি, ঝড় লও নিজের মাথায়,
ব্যথা যেন নাহি লাগে আমাদের গায়।”
অশ্বত্থ কহিছে, “এই আশ্রিত-সৎকার,
এর সুখে, ক্লেশ-বোধ হয় না আমার।”