অমৃত (রজনীকান্ত সেন)/উপযুক্ত কাল
অবয়ব
(পৃ. ৪২)
উপযুক্ত কাল।
শৈশবে সদুপদেশ যাহার না রোচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে;
চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে,
কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে?
সময় ছাড়িয়া দিয়া, ক’রে পণ্ডশ্রম,
ফল চাহে, সেও অতি নির্ব্বোধ, অধম;
খেয়া তরী চ’লে গেলে, বসে এসে তীরে,
কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?