বিষয়বস্তুতে চলুন

অমৃত (রজনীকান্ত সেন)/তুলনায় সুখ দুঃখ

উইকিসংকলন থেকে

তুলনায় সুখদুঃখ।

বসিয়া নদীর তীরে, চাহি’ নদীপানে,
কাঁদিতেছে এক নারী অবসন্ন প্রাণে;
পথিক জিজ্ঞাসে তা’রে শোকের কারণ,
নারী কহে, “ডু’বে গেছে সন্তান-রতন।”
পান্থ বলে, “এক ছেলে গেছে কাঁদ তাই?
আমার দুঃখের বার্ত্তা তোমারে শুনাই,—
আট পুত্র চারি কন্যা, ডুবেছে এ নীরে;
আমারে দেখিয়া, মাগো, বাড়ী যাও ফি’রে।”