অমৃত (রজনীকান্ত সেন)/দাম্ভিকের পরাজয়
অবয়ব
(পৃ. ১৯)
দাম্ভিকের পরাজয়।
গিরি কহে, “সিন্ধু, তব বিশাল শরীর,
আমার চরণে কেন লুটাইছ শির?
এ অভয়-পদে যদি লয়েছ শরণ,
কি প্রার্থনা, কহ আমি করিব পূরণ।”
সাগর হাসিয়া কহে, “আমি রত্নাকর,
আমার অভাব কিছু নাই, গিরিবর;
তব পিতৃ-পিতামহ ডু’বেছে এ নীরে,
সেই বার্ত্তা দিতে আমি আসি ঘু’রে ফিরে।”