অমৃত (রজনীকান্ত সেন)/পরার্থে আত্মত্যাগ
অবয়ব
(পৃ. ৪৭)
পরার্থে আত্মত্যাগ।
শির কহে, “ছত্র ভাই, মোর রক্ষা তরে,
নিজে দগ্ধ হও তীব্র তপনের করে;”
ছত্র বলে, “পর-অর্থে আত্মত্যাগ সম
নাহি সুখ এসংসারে, নাহিক ধরম।”
চরণ কহিছে দুখে ডাকি’ পাদুকারে,
“নিজে ক্ষত হয়ে, বন্ধু, বাঁচাও আমারে;
পাদুকা কহিছে, “দেখ, রক্ষিতে তোমায়,
নিজে ছিন্ন হই, কিন্তু কি আনন্দ তায়।”