অমৃত (রজনীকান্ত সেন)/পরিহাসের প্রতিফল
অবয়ব
(পৃ. ২৬)
পরিহাসের প্রতিফল।
পরিহাস-ভরে, নর কহে, “রে জোনাকি!
তিমির-বিনাশে চেষ্টা করিছিস্ নাকি?
কি আশ্চর্য্য! ভাগ্যে ওই আলোটুকু আছে,
তাই তোরে দেখা যায় অন্ধকার মাঝে;
তোর পক্ষে, ক্ষুদ্রজীব, এই তো প্রচুর;
তুই কি করিবি কীট, অন্ধকার দূর?”
জোনা কী বলিছে, “ভায়া, কিসের বড়াই?
তোমার দেহে তো আলো একটুও নাই!”