বিষয়বস্তুতে চলুন

অমৃত (রজনীকান্ত সেন)/বংশ-গৌরব

উইকিসংকলন থেকে

বংশগৌরব।

নীচবংশ ব’লে, ঘৃণা ক’রনা কখন,
তা’র মধ্যে জন্মে কত অমূল্য রতন;
কর্দ্দমাক্ত পুকুরের অপেয় যে জল,
তা’র মাঝে ফু’টে থাকে সুরভি কমল।
উচ্চ বংশ দে’খি, হেন ধারণা না হয়,
শান্ত, ধীর, সুবিদ্বান্ জনমে নিশ্চয়;
বনিয়াদি বটবৃক্ষ, কত নাম তার!
অখাদ্য তাহার ফল, কাকের আহার!