বিষয়বস্তুতে চলুন

অমৃত (রজনীকান্ত সেন)/বাহ্য-বন্ধু বা গুপ্ত-শত্রু

উইকিসংকলন থেকে

বাহ্য-বন্ধু বা গুপ্ত-শত্রু।

ক্ষীণ বন্য-লতা এক, অতি ক্ষুদ্র-কায়,
বিশাল বটের তলে, ভূমিতে লুটায়;
বট বলে, “ছায়াময় বাহু প্রসারিয়া,
আশ্রয় দিয়েছি তোমা, করুণা করিয়া;
নতুবা তপন-তাপে শুষ্ক হ’ত দেহ;”
লতা বলে, “ফিরে লহ অযাচিত স্নেহ;
তোমার করুণা মোর হইয়াছে কাল,
রৌদ্র বিনা হ’য়ে আছি বিশীর্ণ, কঙ্কাল।”