অমৃত (রজনীকান্ত সেন)/স্রষ্টার কৌশল
অবয়ব
(পৃ. ৪৬)
স্রষ্টার কৌশল।
গিরিশিরে বৃষ্টি পড়ি’, জন্মায় তুষার,
নিদাঘে গলিয়া, জল হয় পুনর্ব্বার;
প্রথমে নির্ঝর, পরে বেগবতী নদী,
সিন্ধুবক্ষে জলরাশি ঢালে নিরবধি;
সিন্ধুবারি বাষ্প হ’য়ে তপনের করে,
নির্ম্মাণ করিছে শূন্যে জলধর-স্তরে;
সেই মেঘ গিরিশিরে পুনঃ ঢালে জল,
ঘুরে ফিরে তাই হয়, বিধির কৌশল।