অমৃত (রজনীকান্ত সেন)/হিংসার ফল
অবয়ব
(পৃ. ১৫)
হিংসার ফল।
পাখীরা আকাশে উড়ে, দেখিয়া, হিংসায়,
পিপীলিকা, বিধাতার কাছে পাখা চায়;
বিধাতা দিলেন পাখা; দেখ তার ফল,—
আগুনে পুড়িয়া মরে পিপীলিকা-দল।
মানবের গীত শুনি’, হিংসা উপজিল,
মশক, বিধির কাছে সুকণ্ঠ মাগিল;
গীত-শক্তি দিল বিধি; দেখ তার ফল,—
নর-করাঘাতে মরে মশক সকল।