অহল্যা
অহল্যা।
(কথা গ্রন্থ)
শ্রীদেবেন্দ্রকিশোর আচার্য্যচৌধুরী
প্রণীত ও প্রকাশিত।
ময়মনসিংহ।
নূতন সংস্করণ।
[ মূল্য ৷৷৹ আনা। ]
কলিকাতা;
৬/১ নং যোড়াসাঁকো, পার্ব্বতীচরণ ঘোষের লেন,
“কলিকাতা প্রিণ্টিং ওয়ার্কস্” যন্ত্রে শ্রীচণ্ডীচরণ দাস দ্বারা মুদ্রিত!
বিজ্ঞাপন।
বহুদিন হইল ইংরাজি ভাষায় একখানি কথাগ্রন্থ পাঠ করিয়াছিলাম, দুঃখের বিষয় গ্রন্থের নাম স্মরণ নাই।
এই গ্রন্থের দুইটী পরিচ্ছেদ সেই ইংরাজি পুস্তকখানির ছায়া অবলম্বনে রচিত হইয়াছে।
উৎসর্গ।
পরমারাধ্য স্বর্গগত জনক রাধানাথ সান্ন্যাল মহাশয়।
আমার ভবিষ্যৎ মঙ্গল কামনায় তুমি আমাকে আমার শৈশব সময়ে দান করিয়াছিলে। সেরূপ নিস্বার্থ দান জগতে অতি দুর্ল্লভ।
যে সময়ে সংসার ভীষণমূর্ত্তি পরিগ্রহ করিয়া তদীয় চক্রে আমাকে পেশন করিতেছিল, সেই সময়ে তুমিই আমার একমাত্র অবলম্বন ছিলে। তোমার নিস্বার্থ ভালবাসা লাভে বঞ্চিত হইলে এই জীবন-দীপ সেই সময়েই নিবিয়া যাইত। যখন এই কপর্দ্দক ভিখারী সাহসে নির্ভর করিয়া কঠোর সাধনায় জীবন উৎসর্গ করিয়াছিল, সেই সময়ে একমাত্র তুমি ভিন্ন অপর পূজনীয় আত্মীয় স্বজন এবং বন্ধু-বান্ধব সকলেই পরিহাস করিয়াছিলেন। কিন্তু হায় আমার হরিষে-বিষাদ, তাহার কিছুদিন পরেই তুমি আমাদিগকে চিরদিনের জন্য কাঁদাইয়া অনন্তধামে গমন করিলে।
তোমার পবিত্র-মূর্ত্তি স্মরণে উদিত হইলে, হৃদয়ের সকল অশান্তি দূর হয়। পিতঃ! জীবনে ইহাই আমার ঘোর দুঃখ যে, সংসারিক সচ্ছতার সময়ে তোমার পদসেবা করিয়া কৃতার্থ হইতে পারিলাম না।
আমি অযোগ্য হইলেও অধম নহি। কারণ, আমি তোমার ঔরসে জন্মগ্রহণ করিয়াছি—ইহা অপেক্ষা গৌরবের বিষয় আমার আর কিছু নাই।
তোমার পবিত্র মূর্ত্তি স্মরণ করিয়া উদ্দেশে তোমার চরণে এই গ্রন্থখানি উৎসর্গ করিলাম।
পরিচ্ছেদ (মূল গ্রন্থে নেই)
সূচীপত্র
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।