আরোগ্য (রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯৪৩)/২৫
অবয়ব
(পৃ. ৩১)
বিরাট মানবচিত্তে
অকথিত বাণীপুঞ্জ
অব্যক্ত আবেগে ফিরে কাল হতে কালে
মহাশূন্যে নীহারিকা সম।
সে আমার মনঃসীমানার
সহসা আঘাতে ছিন্ন হয়ে
আকারে হয়েছে ঘনীভূত,
আবর্তন করিতেছে আমার রচনা-কক্ষপথে॥
উদয়ন ৫ ডিসেম্বর, ১৯৪০ সকাল