আলম্গীরের পত্রাবলী
আলম্গীরের পত্রাবলী
শ্রীযামিনীকান্ত সোম
মডার্ণ পাব্লিশিং সিণ্ডিকেট
১৬-১, শ্যামাচরণ দে স্ট্রীট্
কলিকাতা
প্রকাশক: শ্রীশিশিরকুমার চক্রবর্ত্তী বি-এস্-সি
মডার্ণ পাব্লিশিং সিণ্ডিকেট
১৬-১, শ্যামাচরণ দে ষ্ট্রীট্,
কলিকাতা।
বার আনা
প্রথম সংস্করণ
আশ্বিন, ১৩৪২
PRINTER: SURES C. DAS, M.A.
ABINAS PRESS
40, MIRZAPUR STREET, CALCUTTA.
আলম্গীর অর্থে বিশ্ববিজয়ী। এই খেতাবটি আওরংজীবের পিতৃদত্ত। ১৬৫৭ খৃষ্টাব্দে সম্রাট শাহ জহানের কঠিন - পীড়ার সময় আওরংজীব সাম্রাজ্যলাভের জন্য পিতার বিরুদ্ধে অভিযান করেন। সম্রাট তাঁহাকে শান্ত করিবার জন্য আলম্গীর আখ্যা দেন। তারপর ১৬৫৮ খৃষ্টাব্দে সিংহাসনে আরোহণ করিয়া আওরংজীব পিতৃদত্ত আলম্গীর উপাধিই গ্রহণ করেন।
আলম্গীরের পত্রাবলীর যে-সব সংগ্রহ আছে, তাহা “রুকায়াৎ-ই-আলম্গীরী”, “রকাইম্-ই-করাইম্”, “আদাব্-ই-আলম্গীরী প্রভৃতি নামে প্রসিদ্ধ। এই পুস্তকে “রুকায়াৎই-আলম্গীরী” হইতে সম্রাটের কতকগুলি পত্র প্রকাশ করা হইল। সম্রাট বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায় তাঁহার পুত্র-পৌত্র এবং কর্ম্মচারিগণের সহিত যে পত্র ব্যবহার করিতেন, তাহাতে তাঁহার চরিত্রের প্রতিচ্ছবি দেখিতে পাওয়া যায়। একদিকে যেমন দেখা যায়, তিনি কৌশলী, কূট এবং নিজ ধর্ম্মে অন্ধবিশ্বাসী, অপরদিকে তেমনই বুঝিতে পারা যায়, তিনি ন্যায়পরায়ণ, সদাশয় নরপতি এবং ধার্ম্মিক ও খাঁটী মুসলমান ছিলেন। আওরংজীব তাঁহার রাজত্বের শেষ ২৬ বৎসর দাক্ষিণাত্য-বিজয়ে অতিবাহিত করেন। তাঁহার পত্রাবলীর বেশীর ভাগ খুব সম্ভব এই সময়েই লিখিত হয়।
এই পুস্তকের প্রচ্ছদটি নব দিল্লীর উকীল-কলাভবনের শিল্পী শ্রীযুক্ত অন্নদা সেন মহাশয়ের অঙ্কিত। এ জন্য তাঁহার নিকট কৃতজ্ঞ রহিলাম।
দিল্লী, |
বিনীত |
আলম্গীরের পত্রাবলী
সূচীপত্র
এই লেখাটি ১ জানুয়ারি ১৯৩১ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।