বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/১৪

​

[ ১৪ ]

 ভাগ্যবান্ পুত্র, চীনদেশের একটি উৎকৃষ্ট জলপাত্র এবং কাচকড়ার তৈরী একটি কুর্সি আমি উপঢৌকন স্বরূপ পাইয়াছিলাম। পুত্র, এই দুইটি জিনিষ আমি তোমাকে পাঠাইলাম। এই দুইটি উপঢৌকনের জন্য আমাকে তোমার ধন্যবাদ দেওয়া উচিত। প্রতিদান স্বরূপ তুমি আমাকে এক ঝুড়ি আম পাঠাইয়া দিবে। পূর্ব্বকার কথা ভুলিয়া যাও, পুত্র।