আলম্গীরের পত্রাবলী/২৬
অবয়ব
[ ২৬ ]
ভাগ্যবান্ পুত্র, সওদাগর মুহম্মদ আনোয়ারকে আসলাস্থ সমুদ্র-বন্দরের তত্ত্বাবধায়ক নিযুক্ত করিয়াছিলে। কিন্তু দেখিতেছি তাহার কোনই যোগ্যতা নাই। এই ব্যাপার হইতে বুঝা যে তোমার কার্য্যকুশলতা, তীক্ষ্ণ বিচার-বুদ্ধি এবং গভীর বিবেচনাশক্তি থাকা সত্ত্বেও তুমি একজন তস্করকে চৌকিদারের পদে নিযুক্ত করিয়াছ। এই প্রকার নির্ব্বুদ্ধিতার কাজ ভবিষ্যতে আর যাহাতে তুমি না কর, সে বিষয়ে সাবধান হইবে।