আলম্গীরের পত্রাবলী/৩
অবয়ব
[ ৩ ]
সুখী পুত্র মুহম্মদ মুয়জ্জম্, কোনও এক বন্ধুর পত্রে অবগত হইলাম, তুমি মস্তকে পীতবর্ণের পাগড়ী বাঁধিয়া, রেশমী পরিচ্ছদে ভূষিত হইয়া প্রত্যহ দরবার করিয়া থাক। তোমার বয়স ৪৬ পার হইয়াছে না? বাহবা! সাদা দাড়ী লইয়া এই বয়সে তুমি জমকাল পোষাক পর!