বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৩০

উইকিসংকলন থেকে

[ ৩০ ]

 প্রিয় পুত্র মুহম্মদ আজম্, চরমুখে তুমি অবশ্যই শুনিয়া থাকিবে যে, ঘাট নামক গিরিপ্রদেশ আক্রমণ করিতে গিয়া কি বিপদেই পড়িতে হইয়াছিল। মুসলমান সেনাগণের দুর্দ্দশা ও কষ্টের অবধি ছিল না। ভগবানকে ধন্যবাদ যে, এক্ষণে এই দুরূহ কার্য্য শেষ হইয়াছে এবং কষ্টের ক্ষতিপূরণস্বরূপ আমরা অবশেষে বিজয়লাভ করিতে সমর্থ হইয়াছি। সংসারে দুঃখকষ্ট মানবের পাপকর্ম্মের প্রতিফল-স্বরূপ হইলেও রাজা বা শাসনকর্ত্তার কার্য্যকলাপের উপর প্রজাগণের সুখদুঃখ অনেক পরিমাণে নির্ভর করে। পুত্র, এই নিরীহ বৃদ্ধকে অকর্ম্মণ্য শাসনকর্ত্তৃগণের কুশাসনের ফল এক্ষণে ভোগ করিতে হইতেছে। পুত্র, কঙ্কন প্রদেশের সাতারা দুর্গের নাম পরিবর্ত্তন করিয়া উহার নাম আমি আজম্‌তাবা রাখিলাম। এই দুর্গ আমি তোমাকেই প্রদান করিলাম। তুমি হুকুম দাও যে বিজয়-বার্ত্তা তোমারই নামে ঘোষিত হউক। ছেলেবেলার কথা তোমার মনে পড়ে কি? নাগারার আওয়াজ শুনিলেই তুমি উৎফুল্ল হইয়া বলিতে—“আবাজী, ধুন্—ধুন্।” দাক্ষিণাত্যের বরনালা দুর্গের নাম নওলতারা রাখিয়াছি। তোমার ক্রীতদাসীগণের নিকট এই অভিযানের কথা শ্রবণ করিও।