বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৩২

উইকিসংকলন থেকে

[ ৩২ ]

 প্রিয় পুত্র আজম্, একদিন শাহান্‌শাহ্ (শাহ্‌জহান) দারা-শিকোকে গোপনে ডাকিয়া বলিলেন, “পুত্র, রাজভৃত্যগণকে সন্দেহের চক্ষে দেখিও না, কদাচ তাহাদের সহিত অসদ্ব্যবহার করিও না। তোমার যতটুকু সাধ্য তাহাদের উপকার কর। তাহাদের বিরুদ্ধে স্বার্থপর লোকগণের মিথ্যা অভিযোগে কর্ণপাত করিও না। আমার এই উপদেশ একদিন তোমার পক্ষে অত্যন্ত হিতকারী হইবে জানিও।” পুত্র, আমি সতত তোমার মঙ্গলকামী। সেইজন্য তোমাকে ইহা লিখিলাম— যদিও সকল কথা লেখা উচিত নয়। যোগ্য-ব্যক্তির সহিত কপটাচরণ করা আর কাজ পণ্ড করা একই কথা।