আলম্গীরের পত্রাবলী/৩৫
অবয়ব
[ ৩৫ ]
প্রিয় পুত্র আজম্, গুজরাট প্রদেশ—কাবুল, দাক্ষিণাত্য অথবা বাঙ্গালা দেশের মত সাম্রাজ্যের একপ্রান্তে অবস্থিত নয়। সুতরাং এই প্রদেশের জন্য কর্ম্মচারীনির্ব্বাচন একমাত্র বাদশাহ্ ব্যতীত অন্য কাহারও দ্বারা হওয়া বাঞ্ছনীয় নয়। সেই হেতু তোমাকে জানাইতেছি, যে-পর্য্যন্ত তথাকার শাসনপ্রণালী সুনিয়ন্ত্রিত না হয়, সে পর্য্যন্ত তুমি আমারই ব্যবস্থামত কার্য্য করিবে। দোহদ জেলার প্রধান কোতোয়াল অত্যন্ত বৃদ্ধ এবং রুগ্ন। শারীরিক অক্ষমতাপ্রযুক্ত সে তোমার নিকট হাজির হইতে পারে নাই। তাই বলিয়া যেন সে পদচ্যুত না হয়। এখন সে যাহা করিতেছে, তাহাই যেন সে করিতে পায়।