বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৩৭

উইকিসংকলন থেকে

[ ৩৭ ]

 প্রিয় পুত্র আজম্, তোমায় কথামত আমি মুসবি খাঁকে প্রধান খাজাঞ্চিরূপে বাহাল করিলাম। ভৃত্য কর্ত্তব্যপরায়ণ হইলেই যথেষ্ট। এই লোকের বাহ্যিক অবয়ব মন্দ নয়। তবে ইহার স্বভাব সম্বন্ধে আমি কিছুই জানি না। মানুষের প্রকৃতি বুঝিতে কিছু সময় লাগে। কোনও উচ্চপদে কোনও লোককে বাহাল করিতে হইলে, তাহার স্বভাব-চরিত্র সম্বন্ধে গোপনে অনুসন্ধান করাই প্রশস্ত। কারণ এমনও দেখা গিয়াছে যে প্রথম প্রথম কোন-কোন লোক ভাল কাজ করে, পরে কিন্তু বিগ্‌ড়াইয়া যায়। চিকিৎসকেরা শারীরিক ব্যাধি আরোগ্য করিতে পারে, কিন্তু মানসিক ব্যাধি আরাম করা একমাত্র খোদারই হাত।