বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৪২

উইকিসংকলন থেকে

[ ৪২ ]

 প্রিয় পৌত্র বাহাদুর, তোমার যদি সূক্ষ্মদৃষ্টি থাকিত তাহা হইলে তোমার সংবাদবাহককে এরূপভাবে অতিরিক্ত খেতাব প্রদানের জন্য আমায় অনুরোধ করিতে না। এরূপ অযথা অনুরোধের কারণ কি, পৌত্র? আবশ্যক হয় ইহাকে বরখাস্ত করিয়া একজন ভাল লোককে এ পদে বাহাল কর; কারণ এ লোকটি নিজের কর্ত্তব্য ঠিক মত করিতেছে না বলিয়া আমার বিশ্বাস। স্বার্থপরতা—দোষ মানুষের কর্ত্তব্যবুদ্ধি নষ্ট করে এবং স্বার্থপর লোকের নিকট গুণের কোন মর্য্যাদা থাকে না।