আলম্গীরের পত্রাবলী/৪৩
অবয়ব
[ ৪৩ ]
[ মুহম্মদ আজম্ শাহ্ বাহাদুরের জোষ্ঠপুত্র মুহম্মদ বিদার বক্ত বাহাদুরের প্রতি ]
প্রিয় পৌত্র, একজন চরের মুখে শুনিলাম যে, তুমি যখন ফতেপুরে অবস্থান করিতেছিলে সেই সময় কতকগুলা বদমাইস লোক দোহরা আক্রমণ করিয়াছিল। বোধ হয় তোমার অবিদিত নাই যে, এই স্থানটি জহানারা বেগমের জায়গীর সম্পত্তি এবং ইহারই আয় হইতে তাঁহার বাগানের খরচপত্র নির্ব্বাহিত হইয়া থাকে! বেগম সাহেবা এ সম্বন্ধে অনুযোগ করায় তুমি নাকি নিজের ত্রুটি জানাইয়া তাঁহার নিকট মার্জ্জনা চাহিয়াছ। এই অপরাধ কেন তুমি আমায় জানিতে দাও নাই এবং এই সকল চিঠিপত্র কি কারণে আমার নিকট গোপন করিয়াছ?