আলম্গীরের পত্রাবলী/৫
অবয়ব
[ ৫ ]
সাম্রাজ্যের উত্তরাধিকারী প্রিয় পুত্র মুয়াজ্জম্, আমার সংবাদ যাহাতে তুমি সত্বর পাও সেজন্য আমি মুনায়াম খাঁকে তোমার নিকট প্রেরণ করিলাম। আমি এখন সজ্ঞানে নাই। বলিতে পারি না—কে আমি—কোথায় যাইব। জানি না এই মহাপাপীর অদৃষ্টে কি ঘটিবে। আমি ঘোরতর নারকী। আমি এক্ষণে জগতের প্রত্যেকের নিকট বিদায় লইলাম এবং তোমাদিগকে ভগবানের হস্তে সমর্পণ করিলাম। আমার বিশ্বাস, আমার খ্যাতনামা ধর্ম্মশীল পুত্রগণ আমার মৃত্যুর পর পরস্পর বিসংবাদে প্রবৃত্ত হইয়া ঘোরতর নরহত্যায় লিপ্ত হইবে না। ঈশ্বর তাহাদিগকে সুমতি দান করুন। প্রজাগণ তাঁহারই পুত্র। রাজাগণের যেন মতি পরিবর্ত্তিত হয় এবং তাহারা যেন প্রজাগণের সংরক্ষণে যত্নশীল হয়।