বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৫৭

উইকিসংকলন থেকে

[ ৫৭ ]

 মুহম্মদ আমীন খাঁর পুত্রকে একটি পাগড়ি বক্‌শিস্ দিয়াছি। তুমি জহরৎ-বিভাগের অধ্যক্ষকে আদেশ দাও, যেন সে দু’টি কিংবা তিনটি পাগড়ি আমাকে উচিৎ মূল্যে পাঠাইয়া দেয়। সন্ধ্যাকালেই যেন পাই। চার হাজারীর নিম্ন পদবীর লোককে পাগড়ি বক্‌শিস্ দেওয়া প্রথা নহে বটে, তবুও একজন বালককে খুসী করিবার জন্য এরূপ বক্‌শিসে কোন দোষ নাই। সম্রাট শাহ্‌জাহানও একবার সাদিক খাঁ বাকানীর পুত্রকে এক পাগড়ি বক্‌শিস্ দিয়াছিলেন; কিন্তু বয়ঃপ্রাপ্ত হইলে পর উহা তাহাকে ব্যবহার করিতে নিষেধ করিয়া দিয়াছিলেন।