বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৫৮

উইকিসংকলন থেকে

[ ৫৮ ]

 হোসেন আলি খাঁ, (আমার পৌত্র) মা’জুদ্দিন বাহাদুরের সহিত বিবাদ করিয়াছে ও তাহার হুকুম না পাইয়া এখানে চলিয়া আসিয়াছে। শাহ্‌জাদা তার বিরুদ্ধে অভিযোগ করিয়াছে। তাহাকে পদচ্যুত করা হউক এবং তাহার জায়গীর সরকারে বাজেয়াপ্ত করা হউক—যাহাতে এই দেখিয়া অপরের শিক্ষা হয়। অত্যধিক সহিষ্ণুতা পদমর্য্যাদা নষ্ট করে। ধনুককে নিয়ত নোয়াইলে তাহা নরম এবং কাজের অনুপযুক্ত হয়। লোভ এবং অসৎকার্য হইতে নিষ্কৃতিলাভের জন্য খোদার শরণ লইলাম।