আলম্গীরের পত্রাবলী/৬৬
অবয়ব
[ ৬৬ ]
তুমি আমার খাস উদ্যানে গিয়া ফুলের বাহার দেখিয়া আসিও। উদ্যানরক্ষকেরা তোমাকে সঙ্গে লইয়া সব দেখাইবে এবং তোমাকে খুসী করিবার জন্য সাধ্যমত চেষ্টা করিবে। মনে রাখিও, যতক্ষণ তুমি তোমার প্রভুর বিশ্বাসভাজন থাকিবে, ততক্ষণ তাঁর সব জিনিষেই তোমার অধিকার; কিন্তু যখনই তুমি অবিশ্বাসের কাজ করিবে, তখনই তুমি তাঁর সমস্ত জিনিষ হইতে বঞ্চিত হইবে।