বিষয়বস্তুতে চলুন

আলম্‌গীরের পত্রাবলী/৬৮

উইকিসংকলন থেকে

[ ৬৮ ]

 ইহা সর্ব্বজনবিদিত যে, আদিকালে জগতে অত্যাচার-উপদ্রব খুব কম মাত্রায় ছিল। পরে, লোক-সংখ্যা যেমন বাড়িয়াছে, ইহার মাত্রাও তেমনি বাড়িয়াছে। আব্রাহিম্ খাঁকে তুমি জানাইয়া দাও যে, শীঘ্রই তাহাকে নীচু পদে নামাইয়া দেওয়া হইবে, কেন না, সে কাশ্মীরের কাজীদের সম্বন্ধে কোন সুবিচার করিল না।

 খোদাকে ধন্যবাদ যে, জিঞ্জি দুর্গ আমাদের হস্তগত হইয়াছে এবং দুর্ব্বৃত্ত রাজারাম পলাইয়া গিয়াছে। তাহাকে বন্দী করা তেমন শক্ত ছিল না। কিন্তু জুলফিকর্ খাঁর মত কর্ম্মচারীদের অসাবধানতার জন্যই সে পলাইয়া গিয়াছে। আমার অলস কর্ম্মচারীর দল তাহাকে ধরিবার জন্য দিন কয়েক খুব উদ্যম দেখাইয়াছিল। এদের বলিয়া দেওয়া উচিত যে, মরিবার পূর্ব্বে ইহারা যেন জগৎটাকে ভাল করিয়া উপভোগ করিয়া লয়।