আলম্গীরের পত্রাবলী/৮
অবয়ব
[ ৮ ]
প্রিয়তম পুত্র, ঈশ্বরকে ধন্যবাদ যে তোমার পুত্র বাহাদুর দিন দিন সাহসী হইয়া উঠিতেছে। সাবধান! আমার প্রিয় পৌত্র বাহাদুরকে উত্তমরূপে শিক্ষিত করিতে যেন কোনওরূপ ত্রুটি না হয়। আমার বিশ্বাস, চেষ্টা করিলে সে জাঠ-সেনাপতিকে পরাভূত করিয়া মালবদেশ দখল করিতে পারিবে। তাহার সাহায্যার্থ আমি হুকুমনামা প্রেরণ করিয়াছি। রাজপুত সর্দ্দার রাজা বসনসিং কাচবা তাহার সহিত যোগদান করিবে এবং আকবরাবাদের দুর্গরক্ষক তাহাকে অস্ত্রশস্ত্র প্রভৃতি যাবতীয় যুদ্ধসরঞ্জাম প্রদান করিবে। তুমি স্বয়ং নর্ম্মদার মোহানাভিমুখে অগ্রসর হইয়া ডানদিক ঘুরিয়া ইস্লামাবাদে (মথুরায়) উপস্থিত হইবে এবং তথায় তুমি তোমার পুত্রের সহিত মিলিত হইবে।