বিষয়বস্তুতে চলুন

ইসলাম ও কমিউনিজ্‌ম্

উইকিসংকলন থেকে

ইসলাম ও কমিউনিজ্‌ম্‌

ইসলাম

কমিউনিজ্‌ম্‌

গোলাম মোস্তফা

মুসলিম বেঙ্গল লাইব্রেরী
১, শ্যামাচরণ দে ষ্ট্রীট, কলিকাতা
—ব্রাঞ্চ—
১৫, ইসলামপুর, ঢাকা

প্রকাশিকা :—
বেগম মাহফুজা খাতুন

প্রথম সংস্করণ
জানুয়ারী, ১৯৪৬
মূল্য—দেড় টাকা

গ্রন্থকার কর্তৃক

সর্ব্বস্বত্ব সংরক্ষিত

প্রিণ্টারঃ— জীতেন্দ্রনাথ দত্ত

লক্ষ্মীবিলাস প্রেস
১৪, জগন্নাথ দত্ত লেন, কলিকাতা

ভূমিকা

 আমি অর্থনীতি বা রাজনীতির ছাত্র নই। ইউরোপে যতগুলি ism-এর সৃষ্টি হইয়াছে (যথা: Capitalism, Socialism, Nazism, Facism ইত্যাদি) সে সব লইয়া আমি মাথা ঘামাই না। ও-পথ আমার নয়। আশ্চর্য্যের বিষয়, তবু কিন্তু আমাকে কমিউনিজ্‌ম্ সম্বন্ধে বই লিখিতে হইল!

 মুসলিম তরুণদের অনেকেই আজকাল কমিউনিজ্‌মের প্রতি বেশ খানিকটা ঝুঁকিয়া পড়িয়াছে বলিয়া মনে হয়। ইসলামী আদর্শকে পরিত্যাগ করিয়া তাহারা কমিউনিজ্‌মের রূপে ভুলিয়াছে। কমিউনিজ্‌মই হইল তাহাদের কাছে আদর্শ সমাজ ও রাষ্ট্র-ব্যবস্থা। যেন দুনিয়ায় এমন সুন্দর ব্যবস্থা আর কোথাও ছিলনা, নাই, বা হইবে না! ইসলামের বিধান অপেক্ষা কমিউনিজ্‌মের বিধানই যে শ্রেষ্ঠতর এবং বর্তমান যুগসমস্যার সমাধানে এই ব্যবস্থাই যে সর্ব্বাপেক্ষা উত্তম, ইহাই তাহাদের ধারণা। এই ভ্রান্ত ধারণা দূর করিবার জন্যই আমার এই প্রয়াস।

 একজন আনাড়ী লোকের কাছ হইতে পাঠক কিন্তু এ-বিষয়ে বড় কিছু আশা করিতে পারেন না। উপযুক্ত লোকের হাত হইতে এই বই বাহির হওয়াই উচিত ছিল। কিন্তু কেহই যখন আসরে নামিলেন না, তখন অগত্যা আমাকেই নামিতে হইল।

 কমিউনিজ্‌ম সম্বন্ধে এযাবত বহু পুস্তক-পুস্তিকা প্রকাশিত হইয়াছে। কিন্তু ইসলামের দিক দিয়া এ-বিষয়ে কেহই তেমন কোন আলোকপাত করেন নাই। আমি সেই চেষ্টা করিয়াছি। কতদূর কৃতকার্য্য হইলাম, পাঠকই তাহার বিচার করিবেন।

 ভুল-ত্রুটী হয় ত অনেকই ঘটিয়াছে; কিন্তু বিজ্ঞ পাঠক তাহা গ্রহণ করিবেন না, কারণ, পূর্ব্বেই বলিয়াছি, একাজের উপযুক্ত আমি নই।

বিনীত—গ্রন্থকার

প্রমাণ-পঞ্জী

 ‘ইসলাম ও কমিউনিজ্‌ম্‌’ লিখিবার জন্য নিম্নলিখিত পুস্তকগুলিরা সাহায্য লওয়া হইয়াছে:

 ১। Capital —by Karl Marx.

 ২। Dialectical Materialism —by Marx & Engels

 ৩। Historical Materialism —by Marx & Engels

 ৪। Programme of the Communist International

 ৫। Life & Teachings of Karl Marx —by Engels, Lenin & Stalin

 ৬। The Penguin Political Dictionary

 ৭। Marixsm: Is it Science? —by Max Eastman

 ৮। Manifesto of the Communist Party —by Marx & Engels

 ৯। Pan-Islamism and Bolshevism —by M. H. Kidwai

 ১০। Soviet Strength-Hewlett Johnson

 ১১। A Text-book of Marxist Philosophy

 ১২। Soviet Russia —by Sidney & B. Webb

 ১৩। The Dawn over Samarkand —by Kunitz

 ১৪। Socialism in Evolution —by G. D. H. Cole

 ১৫। Marxism & the Question of Nationalities —by J. Stalin

 ১৬। What is Marxism?—by M. N. Roy

 ১৭। Socialism: Utopian and Scientific —by F. Engels

 ১৮। The Intelligent Woman’s Guide to Socialism etc. —by Bernard Shaw

 ১৯। পাকিস্তান ও জাতীয় ঐক্য—by G. Adhikary

 ২০। সোভিয়েট ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ইতিহাস —by Hiren Mukherji

 ২১। Communism —by Prof. Laski

 ২২। U. S. S. R.—by Sen & Reip

 ২৩। Socialism Reconsidered —by M. R. Masani

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল বাংলাদেশ এবং বাংলাদেশ কপিরাইট আইন, ২০০০ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ, ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।