বিষয়বস্তুতে চলুন

উইকিসংকলন:গ্ল্যাম/অসম সাহিত্য সভা

উইকিসংকলন থেকে
প্রবেশদ্বার

অসম সাহিত্য সভা গ্ল্যাম প্রকল্পে আপনাকে স্বাগতম!
ভূমিকা
অসম সাহিত্য সভা ভারতের যোরহাট শহরে অবস্থিত একটি অলাভজনক সাহিত্য সংগঠন। ১৯১৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই শতাব্দী-প্রাচীন সংগঠন অসমীয়া সাহিত্য ও সংস্কৃতির প্রসারে কাজ করে চলেছে। এই সংগঠনের মূল দপ্তর রাধাকান্ত সন্দিকৈ ভবনে উপস্থিত গ্রন্থাগারে বহু দুষ্প্রাপ্য বই রয়েছে, যার মধ্যে কপিরাইট মুক্ত সংগ্রহগুলিকে স্ক্যান করে অসমীয়া উইকিমিডিয়া সমাজের তরফে উইকিসংকলনের জন্য আপলোড করা হচ্ছে এবং ভবিষ্যতে লেখাগুলিকে ইউনিকোডে রূপান্তরিত করে মুদ্রণ সংশোধন করা হবে। সকলকে এই গ্ল্যাম প্রকল্পে অবদান রাখা ও মুক্ত জ্ঞান বিতরণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে!

এই গ্ল্যাম প্রকল্প অসমীয়া উইকিমিডিয়া সমাজ, নন্দ তালুকদার ফাউণ্ডেশন ও অসম সাহিত্য সভা - এই সংগঠনগুলির মধ্যে যৌথ সহযোগিতায় তৈরি হয়েছে।
সময়ক্রম
  • ১৫ই জানুয়ারি, ২০২৫ - নন্দ তালুকদার ফাউন্ডেশনের মৃণাল তালুকদারের সাথে যোগাযোগ।
  • ১৮ই জানুয়ারি, ২০২৫ - নন্দ তালুকদার ফাউন্ডেশন ও অসমীয়া উইকিমিডিয়া সমাজের সাথে চুক্তি স্বাক্ষর।
  • ১লা এপ্রিল, ২০২৫ - অসম সাহিত্য সভায় প্রকল্প শুরু।
পাঠকদের জন্য প্রস্তুত
অবদান রাখুন

এই গ্ল্যাম প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখা যেতে পারে, যেমন:

  • উইকিমিডিয়া কমন্সে:
    • এই প্রকল্পে যে ফাইল আপলোড হয়েছে তার সঠিক বিষয়শ্রেণীকরণ করুন
  • উইকিসংকলনে:
    • এই প্রকল্পে যে বইপত্র আপলোড হয়েছে তার মুদ্রণ সংশোধন করুন
    • মুদ্রণ সংশোধন হয়েছে এমন বইপত্রের বৈধকরণ করুন
  • উইকিউপাত্তে:
    • এই প্রকল্প সংক্রান্ত তথ্যের উপাত্ত তৈরি ও সমৃদ্ধ করুন

এই গ্ল্যাম প্রকল্প সকলের জন্য উন্মুক্ত, তাই এই বিষয়ে আপনি উৎসুক হলে দয়া করে নীচের তালিকায় আপনি আপনার নাম যোগ করে এই প্রকল্পে অবদান রাখতে পারেন।

মূল দায়িত্বে
  1. JyotiPN
সহায়তায়
  1. বোধিসত্ত্ব (আলাপ)
আগ্রহী


অংশগ্রহণ করতে ক্লিক করুন
প্রকাশনা ও প্রতিবেদন



সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন:
ফেসবুকে শেয়ার করুনএক্সে শেয়ার করুন
গ্ল্যাম নিউজলেটার পড়ুন:

উইকিমিডিয়ার তরফে
যোগাযোগ করুন:
JyotiPN
প্রতিষ্ঠানের তরফে
যোগাযোগ করুন:
দেবজিৎ বরা