বিষয়বস্তুতে চলুন

উইকিসংকলন:গ্ল্যাম/বঙ্গীয় সাহিত্য পরিষদ, শিলং

উইকিসংকলন থেকে
প্রবেশদ্বার

বঙ্গীয় সাহিত্য পরিষদ, শিলং গ্ল্যাম প্রকল্পে আপনাকে স্বাগতম!
ভূমিকা
ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে অবস্থিত বঙ্গীয় সাহিত্য পরিষদ বাংলা ভাষা ও সাহিত্যচর্চার একটি অন্যতম প্রতিষ্ঠান। ১৯৩৭ খ্রিস্টাব্দের ৯ই মে এই পরিষদটি প্রতিষ্ঠিত হয়। এই পরিষদ থেকে কর্মশালা নামক একটি মুখপত্র প্রকাশিত হয়েছে, যার কপিরাইট এই পরিষদ ক্রিয়েটিভ কমন্স শেয়ার অ্যালাইক লাইসেন্সে মুক্ত করেছেন এবং সেই উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ থেকে পত্রিকাগুলির ডিজিটাইজেশন করে উইকিসংকলনের জন্য আপলোড করা হবে। সকলকে এই গ্ল্যাম প্রকল্পে অবদান রাখা ও মুক্ত জ্ঞান বিতরণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে!

এই গ্ল্যাম প্রকল্প পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল ও বঙ্গীয় সাহিত্য পরিষদ, শিলং - এই সংগঠনগুলির মধ্যে যৌথ সহযোগিতায় তৈরি হয়েছে।
সময়ক্রম
  • ২৫শে জুন, ২০২৪ - ফাণ্ডের আবেদন জমা
  • ১৯শে অক্টোবর, ২০২৪ - ফাণ্ডের আবেদন গৃহীত
  • ৮ই এপ্রিল, ২০২৫ - কর্মশালার কপিরাইট ক্রিয়েটিভ কমন্স শেয়ার অ্যালাইক লাইসেন্সে মুক্তি
প্রগতি
পাঠকদের জন্য প্রস্তুত

কোনো পাতা এই মানদণ্ড পূরণ করেনি।

অবদান রাখুন

এই গ্ল্যাম প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখা যেতে পারে, যেমন:

  • উইকিমিডিয়া কমন্সে:
    • এই প্রকল্পে যে ফাইল আপলোড হয়েছে তার সঠিক বিষয়শ্রেণীকরণ করুন
  • উইকিসংকলনে:
    • এই প্রকল্পে যে বইপত্র আপলোড হয়েছে তার মুদ্রণ সংশোধন করুন
    • মুদ্রণ সংশোধন হয়েছে এমন বইপত্রের বৈধকরণ করুন
  • উইকিউপাত্তে:
    • এই প্রকল্প সংক্রান্ত তথ্যের উপাত্ত তৈরি ও সমৃদ্ধ করুন

এই গ্ল্যাম প্রকল্প সকলের জন্য উন্মুক্ত, তাই এই বিষয়ে আপনি উৎসুক হলে দয়া করে নীচের তালিকায় আপনি আপনার নাম যোগ করে এই প্রকল্পে অবদান রাখতে পারেন।

সদস্য পাতা তৈরি করতে এখানে ক্লিক করুন

প্রকাশনা ও প্রতিবেদন



সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন:
ফেসবুকে শেয়ার করুনএক্সে শেয়ার করুন
গ্ল্যাম নিউজলেটার পড়ুন:

উইকিমিডিয়ার তরফে
যোগাযোগ করুন:
Dr. Bir
প্রতিষ্ঠানের তরফে
যোগাযোগ করুন:
ধনঞ্জয় চক্রবর্তী