বিষয়বস্তুতে চলুন

উইকিসংকলন:গ্ল্যাম/বেলুড় সাধারণ গ্রন্থাগার

উইকিসংকলন থেকে
প্রবেশদ্বার

বেলুড় সাধারণ গ্রন্থাগার গ্ল্যাম প্রকল্পে আপনাকে স্বাগতম!
ভূমিকা
বেলুড় সাধারণ গ্রন্থাগার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড়ে অবস্থিত একটি শতাব্দী-প্রাচীন গ্রন্থাগার। এই গ্রন্থাগারে বেশ কিছু দুষ্প্রাপ্য বই, পুঁথি, পত্র-পত্রিকা ইত্যাদি রয়েছে, যার মধ্যে কপিরাইট মুক্ত সংগ্রহগুলিকে স্ক্যান করে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের তরফে উইকিসংকলনের জন্য আপলোড করা হবে এবং ভবিষ্যতে লেখাগুলিকে ইউনিকোডে রূপান্তরিত করে মুদ্রণ সংশোধন করা হবে। সকলকে এই গ্ল্যাম প্রকল্পে অবদান রাখা ও মুক্ত জ্ঞান বিতরণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে!

এই গ্ল্যাম প্রকল্প পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল ও বেলুড় সাধারণ গ্রন্থাগার - এই সংগঠনগুলির মধ্যে যৌথ সহযোগিতায় তৈরি হয়েছে।
সময়ক্রম
  • ২১শে মে, ২০২৬ - পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ থেকে বেলুড় সাধারণ গ্রন্থাগারকে আনুষ্ঠানিকভাবে গ্ল্যাম প্রকল্পের অনুরোধ
  • ২৩শে মে, ২০২৬ - বেলুড় সাধারণ গ্রন্থাগারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলকে আনুষ্ঠানিকভাবে গ্ল্যাম প্রকল্পের অনুমতি প্রদান
  • ১লা জুন, ২০২৬ - গ্ল্যাম প্রকল্প চালু
পাঠকদের জন্য প্রস্তুত

কোনো পাতা এই মানদণ্ড পূরণ করেনি।

অবদান রাখুন

এই গ্ল্যাম প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখা যেতে পারে, যেমন:

  • উইকিমিডিয়া কমন্সে:
    • এই প্রকল্পে যে ফাইল আপলোড হয়েছে তার সঠিক বিষয়শ্রেণীকরণ করুন
  • উইকিসংকলনে:
    • এই প্রকল্পে যে বইপত্র আপলোড হয়েছে তার মুদ্রণ সংশোধন করুন
    • মুদ্রণ সংশোধন হয়েছে এমন বইপত্রের বৈধকরণ করুন
  • উইকিউপাত্তে:
    • এই প্রকল্প সংক্রান্ত তথ্যের উপাত্ত তৈরি ও সমৃদ্ধ করুন

এই গ্ল্যাম প্রকল্প সকলের জন্য উন্মুক্ত, তাই এই বিষয়ে আপনি উৎসুক হলে দয়া করে নীচের তালিকায় আপনি আপনার নাম যোগ করে এই প্রকল্পে অবদান রাখতে পারেন।

সদস্য পাতা তৈরি করতে এখানে ক্লিক করুন

প্রকাশনা ও প্রতিবেদন



সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন:
ফেসবুকে শেয়ার করুনএক্সে শেয়ার করুন
গ্ল্যাম নিউজলেটার পড়ুন:

উইকিমিডিয়ার তরফে
যোগাযোগ করুন:
Amit Paid Scan
প্রতিষ্ঠানের তরফে
যোগাযোগ করুন:
শঙ্করজ্যোতি ঘোষ (librarybelurpublic@gmail.com)