বিষয়বস্তুতে চলুন

উইকিসংকলন:গ্ল্যাম/রাজশাহী সাধারণ গ্রন্থাগার

উইকিসংকলন থেকে
(উইকিসংকলন:RPL থেকে পুনর্নির্দেশিত)
প্রবেশদ্বার

রাজশাহী সাধারণ গ্রন্থাগার গ্ল্যাম প্রকল্পে আপনাকে স্বাগতম!
ভূমিকা
রাজশাহী সাধারণ গ্রন্থাগার ১৮৮৪ সালে রাজশাহী শহরে প্রতিষ্ঠিত একটি প্রাচীন পাঠাগার। এই গ্রন্থাগারে বহু দুষ্প্রাপ্য বই রয়েছে, যার মধ্যে কপিরাইট মুক্ত সংগ্রহগুলিকে স্ক্যান করে রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে উইকিসংকলনের জন্য আপলোড করছে এবং ভবিষ্যতে লেখাগুলিকে ইউনিকোডে রূপান্তরিত করে মুদ্রণ সংশোধন করা হবে। সকলকে এই গ্ল্যাম প্রকল্পে অবদান রাখা ও মুক্ত জ্ঞান বিতরণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে!

এই গ্ল্যাম প্রকল্প রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায় ও রাজশাহী সাধারণ গ্রন্থাগার - এই সংগঠনগুলির মধ্যে যৌথ সহযোগিতায় তৈরি হয়েছে।
সময়ক্রম
  • ২৯ এপ্রিল, ২০২৬ - রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে রাজশাহী সাধারণ গ্রন্থাগারে গ্ল্যাম প্রকল্প চালুর সম্ভাব্যতা নির্ণয়ের জন্য পরিদর্শন।
  • ৩০ এপ্রিল, ২০২৬ - গ্রন্থাগারে গ্ল্যাম প্রকল্প চালুর জন্য রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে গ্রন্থাগারের কোষাধ্যক্ষের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে গ্ল্যাম শুরুর করার জন্য আবেদন করা হয়।
  • ০২ মে, ২০২৬ - গ্রন্থাগারের পক্ষ থেকে গ্ল্যাম শুরুর জন্য অনুমতি লাভ।
  • ০৬ মে, ২০২৬ - বই স্ক্যান শুরু।
প্রগতি
চিত্রশালা
নতুন ফাইল
পাঠকদের জন্য প্রস্তুত
অবদান রাখুন

এই গ্ল্যাম প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখা যেতে পারে, যেমন:

  • উইকিমিডিয়া কমন্সে:
    • এই প্রকল্পে যে ফাইল আপলোড হয়েছে তার সঠিক বিষয়শ্রেণীকরণ করুন
  • উইকিসংকলনে:
    • এই প্রকল্পে যে বইপত্র আপলোড হয়েছে তার মুদ্রণ সংশোধন করুন
    • মুদ্রণ সংশোধন হয়েছে এমন বইপত্রের বৈধকরণ করুন
  • উইকিউপাত্তে:
    • এই প্রকল্প সংক্রান্ত তথ্যের উপাত্ত তৈরি ও সমৃদ্ধ করুন

এই গ্ল্যাম প্রকল্প সকলের জন্য উন্মুক্ত, তাই এই বিষয়ে আপনি উৎসুক হলে দয়া করে নীচের তালিকায় আপনি আপনার নাম যোগ করে এই প্রকল্পে অবদান রাখতে পারেন।

দায়িত্বে
আগ্রহী


অংশগ্রহণ করতে ক্লিক করুন
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন:
ফেসবুকে শেয়ার করুন এক্সে শেয়ার করুন
গ্ল্যাম নিউজলেটার পড়ুন:

উইকিমিডিয়ার তরফে
যোগাযোগ করুন:
ROCKY
প্রতিষ্ঠানের তরফে
যোগাযোগ করুন:
Wikimedia Bangladesh (info@wikimedia.org.bd)